খাতার পাতা থেকে ফোনের পর্দায়
হিসাবীঘর বানানো হয়েছে একটা সহজ প্রশ্ন থেকে: যে দোকানদার সারাদিন খাতায় লেখেন, তাঁর কাজটা কি ফোন একটু সহজ করে দিতে পারে না?
বাংলাদেশের লাখো দোকান এখনো চলে লাল মলাটের খাতায়। খাতা খারাপ নয় — সহজ, সস্তা, চেনা। কিন্তু বাকির টাকা হারায়, মাসের হিসাব মেলে না, আর দোকানদার বুঝতে পারেন না আসলে লাভ হচ্ছে কিনা।
বাজারে যেসব হিসাবের সফটওয়্যার আছে, বেশিরভাগই কম্পিউটারের জন্য, ইংরেজিতে, আর হিসাবরক্ষকের ভাষায় লেখা। আমরা চেয়েছি এমন কিছু, যা খাতার মতোই সহজ লাগবে — বাংলায়, ফোনে, ইন্টারনেট ছাড়াও।
তাই অ্যাপের প্রতিটা শব্দ বাংলায়, প্রতিটা আইকন দোকানের জিনিস দিয়ে আঁকা, আর সবচেয়ে বেশি যত্ন নেওয়া হয়েছে বাকির খাতায় — কারণ দোকানের টাকা সবচেয়ে বেশি আটকে থাকে ওখানেই।

যে কথাগুলো আমরা কখনো ভাঙব না
হিসাব আপনার
আপনার দোকানের হিসাব আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না।
টাকা না দিলেও ডেটা মুছব না
প্ল্যানের মেয়াদ শেষ হলে কিছু ফিচার বন্ধ হয় — হিসাব কখনো নয়।
দাম হঠাৎ বাড়বে না
যে দামে কিনেছেন, নবায়ন পর্যন্ত সেই দাম।
বাংলাই প্রথম
অনুবাদ করা অ্যাপ নয় — শুরু থেকেই বাংলায় ভেবে বানানো।
আজই শুরু করুন — ১ মাস একদম ফ্রি
মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, দোকানের নাম দিন — পাঁচ মিনিটেই প্রথম বিক্রি তুলতে পারবেন।
- কার্ড লাগবে না
- ইন্টারনেট ছাড়াও চলে
- ডেটা কখনো মুছবে না
