আপনার ডেটা, আপনার সিদ্ধান্ত
অ্যাকাউন্ট ও সব ডেটা মুছে ফেলুন
যেকোনো সময়, কোনো কারণ না জানিয়েই অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন। দুইভাবে করা যায়।
১. অ্যাপ থেকে নিজেই
সবচেয়ে দ্রুত উপায় — সাথে সাথে হয়ে যায়।
- ১অ্যাপ খুলে নিচের "আরো" ট্যাবে যান
- ২"সেটিংস" খুলুন
- ৩একদম নিচে "ঝুঁকিপূর্ণ এলাকা" অংশে যান
- ৪"অ্যাকাউন্ট মুছে দিন" চাপুন এবং নিশ্চিত করুন
২. অ্যাপ না থাকলে — অনুরোধ পাঠান
যে নম্বর দিয়ে লগইন করতেন সেটা দিন। নম্বরটা আপনার কিনা যাচাই করতে আমরা ফোন বা SMS করব, তারপর মুছে দেব।
যা মুছে যাবে
- আপনার অ্যাকাউন্ট ও লগইন
- দোকানের প্রোফাইল, লোগো
- সব লেনদেন, বাকি, ইনভয়েস, খরচ
- কাস্টমার, সাপ্লায়ার, পণ্য ও কর্মচারীর তথ্য
- কেনা SMS ক্রেডিট (ব্যবহার না হওয়া)
কতদিনে, আর কী থেকে যায়
সার্ভার থেকে সব ডেটা ৩০ দিনের মধ্যে মুছে যায়। শুধু পেমেন্টের রেকর্ড (টাকার পরিমাণ, তারিখ, ট্রানজেকশন আইডি) আইন অনুযায়ী যতদিন রাখা বাধ্যতামূলক, ততদিন রাখা হতে পারে।
মুছে ফেলার আগে দরকারি রিপোর্টগুলো PDF বা Excel করে রেখে দিন — পরে আর ফেরত আনা যাবে না। প্রাইভেসি পলিসি