রিসেলার প্রোগ্রাম
নিজের এলাকায় হিসাবীঘরের প্রতিনিধি হোন
বাংলাদেশে দোকানদাররা চেনা মানুষের কথায় ভরসা করেন। আপনি যদি এলাকার দোকানগুলো চেনেন, তাদের হিসাব সহজ করে দিন — আর আয় করুন।
প্রতিটা বিক্রিতে কমিশন
আপনার মাধ্যমে আসা প্রতিটা প্রো ও বিজনেস প্ল্যানে কমিশন। হার আবেদনের পর জানিয়ে দেব।
নিজের এলাকা
জেলা বা উপজেলা ধরে কাজ করবেন — যে দোকানদারদের আপনি চেনেন, তাদের কাছে।
ট্রেনিং আমরা দেব
অ্যাপ কীভাবে দেখাবেন, দোকানে কীভাবে চালু করে দেবেন — সব শিখিয়ে দেব।
পাশে থাকব
দোকানদারের কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম সরাসরি সামলাবে।
কারা আবেদন করতে পারেন
মোবাইল দোকান, কম্পিউটার বা প্রিন্টিং ব্যবসা, এলাকার ব্যবসায়ী সমিতির সদস্য — বা যে কেউ, যিনি দোকানদারদের সাথে নিয়মিত ওঠাবসা করেন।