মূল অংশে যান
বাকির খাতা

বাকি টাকা আর মার যাবে না

দোকানে সবচেয়ে বেশি টাকা আটকে থাকে বাকিতে। খাতার পাতায় লেখা নাম পরে আর খুঁজে পাওয়া যায় না, আর কাস্টমারকে বারবার মনে করিয়ে দিতেও অস্বস্তি লাগে। হিসাবীঘরে প্রতিটা কাস্টমারের আলাদা লেজার থাকে — কবে কত নিল, কবে কত দিল, কত দিন ধরে বাকি। তাগাদার কাজটা অ্যাপ SMS বা WhatsApp-এ করে দেয়।

  • "আমি পাবো" আর "আমি দিবো" — দুই দিকের হিসাব আলাদা
  • কাস্টমারের বাকি আর সাপ্লায়ারের বাকি আলাদা তালিকায়
  • প্রতিটা বাকির লেজার — তারিখসহ কবে কত নিল, কবে কত দিল
  • কত দিন ধরে বাকি — অ্যাপ নিজেই দিন গুনে দেখায়
  • আংশিক পরিশোধ তুললে বাকিটা নিজে থেকে হিসাব হয়
  • SMS দিয়ে তাগাদা — নিজের মতো টেমপ্লেট: {নাম} {পরিমাণ} {তারিখ} {দোকান}
  • WhatsApp-এ রিমাইন্ডার, অথবা এক ট্যাপে সরাসরি কল
  • বাকির স্টেটমেন্ট PDF — কাস্টমারকে পাঠিয়ে দিন
  • পুরনো বাকির হিস্ট্রি ও ফিল্টার
বাকির খাতা — বিস্তারিত
বেচাকেনা

বিক্রি তুলতে দশ সেকেন্ড

ভিড়ের সময় খাতায় লেখার সময় থাকে না। হিসাবীঘরে পণ্য বাছাই করুন বা বারকোড স্ক্যান করুন, পরিমাণ দিন — মোট দাম অ্যাপ হিসাব করবে। কাস্টমার পুরো টাকা না দিলে বাকিটা নিজে থেকেই বাকির খাতায় চলে যায়। পণ্যের তালিকা বানানোর সময় না থাকলে "দ্রুত বিক্রি" দিয়ে শুধু টাকার অঙ্কটা তুলে রাখুন।

  • নতুন বিক্রি — পণ্য কার্টে যোগ → পরিমাণ → ছাড় → ডেলিভারি চার্জ → মোট
  • দ্রুত বিক্রি — পণ্য ছাড়া শুধু টাকার হিসাব
  • বারকোড স্ক্যান করে পণ্য যোগ
  • কাস্টমার বাছাই, অথবা "সাধারণ কাস্টমার"
  • কোন কর্মচারী বিক্রি করল — সেটাও ট্যাগ করা যায়
  • ক্যাশ, বিকাশ, রকেট, নগদ, উপায়, ব্যাংক, চেক — যেভাবে টাকা এল
  • আংশিক পেমেন্ট হলে বাকিটা অটো বাকির খাতায়
  • রশিদ বা বিলের ছবি সংযুক্ত করা যায়
  • রসিদ দেখুন, প্রিন্ট করুন, শেয়ার করুন বা SMS-এ পাঠান
  • বিক্রির সাথে সাথে স্টক নিজে কমে যায়
বেচাকেনা — বিস্তারিত
হোম ড্যাশবোর্ড

অ্যাপ খুললেই দোকানের পুরো চিত্র

দিনের শেষে ক্যাশ গুনে হিসাব মেলানোর দরকার নেই। হোম স্ক্রিনে মোট ব্যালেন্স, বকেয়া, পাওনা, আজকের বিক্রি, খরচ আর মোট স্টক — সব একসাথে। নিচে সব খাতা সাজানো, যেখান থেকে এক ট্যাপে যেকোনো হিসাবে ঢোকা যায়।

  • আজকের বিক্রি, খরচ আর মুনাফা এক নজরে
  • ক্যাশফ্লো গ্রাফ — দিন, সপ্তাহ, মাস, বছর বা নিজের পছন্দের সময়
  • মোট ব্যালেন্স, মোট লেনদেন, মোট স্টক, মোট ক্রয়মূল্য
  • সাম্প্রতিক লেনদেনের তালিকা
  • কুইক অ্যাকশন — নতুন বিক্রি, দ্রুত বিক্রি, ইনভয়েস, বাকি
  • খাতা সমূহ — বিক্রি, ক্রয়, খরচ, বাকি, স্টক, ব্যাংক হিসাব, ক্যাশবক্স
  • কাস্টমার বা পণ্য সার্চ
  • নোটিফিকেশন — বকেয়া পেমেন্ট, কম স্টক, বাজেট, মেয়াদোত্তীর্ণ পণ্য, ওয়ারেন্টি
  • ব্যবসার নোট — নিজের জন্য টুকে রাখা
হোম ড্যাশবোর্ড — বিস্তারিত
ইনভয়েস ও বিল

হাতে লেখা মেমো নয়, প্রফেশনাল ইনভয়েস

বড় কাস্টমার বা কোম্পানিকে মাল দিলে একটা পরিষ্কার বিল দিতে হয়। হিসাবীঘরে কাস্টমার আর পণ্য বাছাই করলেই ইনভয়েস তৈরি — ছাড়, ভ্যাট, সর্বমোট সব অ্যাপ হিসাব করে। দোকানের লোগো আর আপনার সই বসিয়ে PDF করে পাঠিয়ে দিন।

  • কাস্টমারের তথ্য, পণ্যের তালিকা, দাম ও পরিমাণ
  • সাব-টোটাল, ডিসকাউন্ট, ভ্যাট/ট্যাক্স, সর্বমোট
  • পেমেন্ট অবস্থা — পরিশোধিত, আংশিক, বকেয়া
  • মেয়াদ শেষের তারিখ
  • ইনভয়েস থিম — একাধিক ডিজাইন, পছন্দের রঙ, দোকানের লোগো
  • ডিজিটাল সই — আঙুল দিয়ে সই আঁকুন, কালির রঙ বদলান
  • ইনভয়েস প্রিফিক্স ও ওয়াটারমার্ক নিজের মতো
  • PDF ডাউনলোড, প্রিন্ট, WhatsApp বা ইমেইলে শেয়ার
  • ইনভয়েস এডিট ও পুরনো ইনভয়েসের হিস্ট্রি
ইনভয়েস ও বিল — বিস্তারিত
পণ্য ও স্টক

স্টক শেষ হওয়ার আগেই জানুন

কাস্টমার চাইল, আর গিয়ে দেখলেন মাল শেষ — এর চেয়ে বড় লস আর নেই। প্রতিটা পণ্যের ন্যূনতম স্টক ঠিক করে দিন, তার নিচে নামলেই অ্যাপ জানাবে। কেনা-বেচার সাথে সাথে স্টক নিজে বাড়ে-কমে, আলাদা করে গুনতে হয় না।

  • পণ্যের নাম, ছবি (৫টি পর্যন্ত), ক্যাটাগরি, উপ-ক্যাটাগরি
  • ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, পাইকারি মূল্য, ডিসকাউন্ট %
  • ইউনিট — পিস, কেজি, গ্রাম, লিটার, ডজন, প্যাকেট, কার্টন, ফুট, ইঞ্চি, কি.মি.
  • বর্তমান স্টক ও ন্যূনতম স্টক — কম হলে সতর্কতা
  • বারকোড / QR কোড স্ক্যান ও তৈরি
  • ওয়ারেন্টি ট্র্যাকিং, মেয়াদোত্তীর্ণ পণ্যের সতর্কতা
  • ক্যামেরা দিয়ে পণ্যের ছবি তোলা
  • নাম, দাম বা কম স্টক অনুযায়ী সাজানো ও ফিল্টার
  • মোট স্টক ভ্যালু ও ক্রয়মূল্য
পণ্য ও স্টক — বিস্তারিত
ক্রয় ব্যবস্থাপনা

মাল তোলার হিসাবও এক জায়গায়

মহাজন বা কোম্পানির কাছ থেকে মাল তোলার হিসাব ঠিক না থাকলে লাভ-ক্ষতি কখনোই মেলে না। হিসাবীঘরে প্রতিটা ক্রয় তুলে রাখুন — সাপ্লায়ার, ইনভয়েস নং, ব্যাচ নং, কত দিলেন আর কত বাকি। ক্রয় করলেই স্টক নিজে বেড়ে যায়।

  • নতুন ক্রয় এন্ট্রি — পুরনো সাপ্লায়ার বাছাই বা নতুন যোগ
  • ক্রয় নং, ইনভয়েস নং, ব্যাচ নং, একক দাম, পরিমাণ
  • পেমেন্ট অবস্থা — পরিশোধিত, আংশিক বা বাকি
  • ক্রয় রসিদ PDF, প্রিন্ট ও শেয়ার
  • ক্রয়ের রিপোর্ট
  • ক্রয় করলেই স্টক অটো বাড়ে
ক্রয় ব্যবস্থাপনা — বিস্তারিত
কাস্টমার ও সাপ্লায়ার

প্রতিটা কাস্টমারের আলাদা খাতা

নিয়মিত কাস্টমারই দোকানের আসল পুঁজি। হিসাবীঘরে প্রতিটা কাস্টমারের নাম, ফোন, ঠিকানা আর পুরো কেনাকাটার ইতিহাস এক জায়গায়। ফোনের কন্টাক্ট থেকে সরাসরি ইমপোর্ট করুন — আলাদা করে টাইপ করতে হবে না।

  • কাস্টমার প্রোফাইল — নাম, ফোন, ঠিকানা (বিভাগ → জেলা → উপজেলা → এলাকা)
  • ফোনের কন্টাক্ট থেকে সরাসরি ইমপোর্ট
  • প্রতিটা কাস্টমারের কেনাকাটার ইতিহাস ও মোট পাওনা
  • সাপ্লায়ার তালিকা ও তাদের বকেয়া
  • এক ট্যাপে কল, SMS বা WhatsApp
কাস্টমার ও সাপ্লায়ার — বিস্তারিত
কর্মচারী ব্যবস্থাপনা

কর্মচারী চালাবে, নিয়ন্ত্রণ থাকবে আপনার

কর্মচারীকে অ্যাপ দিলে সব হিসাব সে দেখে ফেলবে — এই ভয়ে অনেকে সব কাজ নিজেই করেন। হিসাবীঘরে প্রতিটা কর্মচারী নিজের ফোন নম্বর দিয়ে আলাদা লগইন করে, আর আপনি ঠিক করে দেন কে কী দেখতে বা করতে পারবে। ক্যাশিয়ার শুধু বিক্রি তুলবে, লাভের হিসাব দেখবে না।

  • কর্মচারী প্রোফাইল — নাম, পদবি, ফোন, NID, ঠিকানা, ছবি
  • দৈনিক হাজিরা — উপস্থিত, অনুপস্থিত, ছুটি, অসুস্থ
  • মাসিক উপস্থিতির রিপোর্ট ও উপস্থিতির হার
  • বেতন স্লিপ — কাজের দিন, বেতনের হিসাব, PDF ও প্রিন্ট, কর্তৃপক্ষের সই
  • কর্মচারী লগইন — নিজের ফোন নম্বর দিয়ে আলাদা লগইন
  • অ্যাক্সেস কন্ট্রোল — লেনদেন, কাস্টমার তালিকা, স্টক, কর্মচারী তথ্য, সেটিংস
  • পদ অনুযায়ী দ্রুত প্রিসেট — ক্যাশিয়ার, ডেলিভারি, পিয়ন
কর্মচারী ব্যবস্থাপনা — বিস্তারিত
খরচের হিসাব

টাকা কোথায় যায়, এবার দেখা যাবে

ছোট ছোট খরচগুলো মাস শেষে বড় অঙ্ক হয়ে যায়, অথচ কোথায় গেল বোঝা যায় না। প্রতিটা খরচ ক্যাটাগরি দিয়ে তুলে রাখুন — মাস শেষে অ্যাপ দেখিয়ে দেবে কোন খাতে সবচেয়ে বেশি যাচ্ছে।

  • খরচের ক্যাটাগরি — নিজের ক্যাটাগরি বানান, আইকন বাছুন
  • আজকের, এই সপ্তাহের আর এই মাসের খরচ
  • ক্যাটাগরি অনুযায়ী খরচের বিশ্লেষণ
  • খরচের হিস্ট্রি ও ফিল্টার
  • অন্যান্য আয় ও অন্যান্য খরচ আলাদা
খরচের হিসাব — বিস্তারিত
রিপোর্ট ও লাভ-ক্ষতি

লাভ হলো নাকি লস — আন্দাজ নয়, হিসাব

ক্যাশে টাকা বেশি মানেই লাভ নয় — হয়তো বাকি বেড়েছে, হয়তো মাল কম তোলা হয়েছে। হিসাবীঘর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে আসল মুনাফা বের করে। কোন পণ্য সবচেয়ে বেশি চলে, কোনটা পড়ে থাকে — সেটাও দেখায়।

  • আয়-ব্যয় রিপোর্ট, লাভ-ক্ষতি (বিক্রয় মূল্য − ক্রয় মূল্য)
  • বিক্রি, ক্রয় ও কর্মচারী রিপোর্ট
  • সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক চার্ট
  • আয়ের উৎস অনুযায়ী ভাগ
  • সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য, আর যেগুলো কম চলে
  • অর্থবছর সেটিং (যেমন জুলাই–জুন)
  • সব রিপোর্ট PDF ও Excel-এ এক্সপোর্ট
রিপোর্ট ও লাভ-ক্ষতি — বিস্তারিত
AI সহকারী

হিসাব বোঝার জন্য একজন সহকারী

রিপোর্ট দেখতে সময় লাগে, আর সব চার্ট সবার কাছে সহজ নয়। AI সহকারীকে বাংলায় সাধারণ ভাষায় প্রশ্ন করুন — আপনার দোকানের হিসাব দেখে সে বলে দেবে কোন পণ্য বেশি চলছে, কোথায় লস হচ্ছে।

  • আপনার ব্যবসার ডেটা দেখে পরামর্শ
  • কোন পণ্য বেশি চলছে, কোথায় লস হচ্ছে
  • বাংলায় প্রশ্ন করে বাংলায় উত্তর
AI সহকারী — বিস্তারিত
ক্যালকুলেটর হাব

আলাদা ক্যালকুলেটর আর লাগবে না

কিস্তিতে মাল বিক্রি করলে মাসে কত আসবে, ভ্যাটসহ দাম কত হবে — এসব হিসাব দিনে অনেকবার লাগে। হিসাবীঘরের ভেতরেই সব ক্যালকুলেটর আছে, বাংলা সংখ্যায়।

  • সাধারণ ক্যালকুলেটর — বাংলা সংখ্যায়
  • EMI ক্যালকুলেটর — কিস্তির হিসাব
  • সুদের হিসাব
  • ট্যাক্স ক্যালকুলেটর — ইনক্লুসিভ ও এক্সক্লুসিভ
ক্যালকুলেটর হাব — বিস্তারিত
ইন্টারনেট ছাড়াই হিসাব চলবে — নেট এলে নিজে থেকেই সেভ হয়ে যাবে
আরও যা আছে

ছোট ছোট সুবিধা, বড় কাজে লাগে

বাজেট

মাসিক বাজেট ঠিক করুন — ৮০% ছুঁলেই সতর্কতা।

রিমাইন্ডার

বাকি আদায়, পেমেন্ট বা যেকোনো কাজের কথা মনে করিয়ে দেবে।

ব্যাংক হিসাব ও ক্যাশবক্স

একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আর ক্যাশবক্স আলাদা আলাদা।

রিসাইকেল বিন

ভুল করে মুছে ফেললে ফেরত আনুন।

অফলাইন মোড

ইন্টারনেট ছাড়াই সব কাজ — নেট এলে নিজে থেকে সেভ হয়ে যাবে।

ব্যাকআপ ও রিস্টোর

ফোন হারালেও হিসাব হারাবে না।

দোকানের প্রোফাইল

নাম, লোগো, ঠিকানা, TIN, ইনভয়েস প্রিফিক্স।

ডার্ক থিম

রাতে চোখে আরাম।

বাংলা + ইংরেজি

পুরো অ্যাপ বাংলায়, চাইলে ইংরেজিতে।

অ্যাপ টিউটোরিয়াল

অ্যাপের ভেতরেই ধাপে ধাপে শেখানো।

SMS ক্রেডিট

SMS প্যাকেজ কিনে বাকির তাগাদা পাঠান।

অ্যাকাউন্ট ডিলিট

নিজের ডেটা নিজেই মুছে ফেলার অধিকার।

আজই শুরু করুন — ১ মাস একদম ফ্রি

মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, দোকানের নাম দিন — পাঁচ মিনিটেই প্রথম বিক্রি তুলতে পারবেন।

  • কার্ড লাগবে না
  • ইন্টারনেট ছাড়াও চলে
  • ডেটা কখনো মুছবে না
ডাউনলোড