মূল অংশে যান
← সব লেখা

দোকানের হিসাব রাখার সহজ নিয়ম

২ সেপ্টেম্বর ২০২৬ · ৬ মিনিটের পড়া

অনেক দোকানদার ভাবেন হিসাব রাখা মানে জটিল খাতা আর অনেক সময়। আসলে দোকান চালাতে যে হিসাব দরকার, তা খুবই সাধারণ — কত এল, কত গেল, কে কত পাবে, আর তাকে কী আছে।

১. প্রতিটা টাকার আসা-যাওয়া সেদিনই লিখুন

রাতে মনে করে লিখব — এটাই সবচেয়ে বড় ভুল। বিক্রি, মাল কেনা, খরচ — যখন হয় তখনই তুলুন। একটা ছোট খরচ বাদ পড়লে মাস শেষে পুরো হিসাব মেলে না।

২. দোকানের টাকা আর নিজের টাকা আলাদা রাখুন

ক্যাশ থেকে বাজার করলেন, ছেলের স্কুলের বেতন দিলেন — এগুলোও "খরচ" হিসেবে লিখুন, আলাদা ক্যাটাগরিতে। না লিখলে মনে হবে দোকানে লস হচ্ছে, অথচ টাকা গেছে সংসারে।

৩. বাকির খাতা আলাদা, আর তারিখসহ

বাকির হিসাবে শুধু পরিমাণ লিখলে হয় না, তারিখ লাগবে। কত দিন ধরে টাকা আটকে আছে, সেটাই বলে দেয় কাকে আগে তাগাদা দিতে হবে।

৪. সপ্তাহে একবার মিলিয়ে দেখুন

  • ক্যাশে যা থাকার কথা আর আসলে যা আছে — মেলে কি?
  • কোন পণ্য শেষের পথে?
  • কার বাকি ৩০ দিন পার হয়ে গেছে?

এই চারটা নিয়ম খাতাতেও মানা যায়। তবে অ্যাপে করলে যোগ-বিয়োগ, দিন গোনা আর সপ্তাহের হিসাব নিজে থেকেই হয়ে যায় — আপনার শুধু লেখার কাজটুকু।

হোম ড্যাশবোর্ডআজ কত বিক্রি, কত খরচ, কত বাকি — অ্যাপ খুললেই সামনে।

আজই শুরু করুন — ১ মাস একদম ফ্রি

মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, দোকানের নাম দিন — পাঁচ মিনিটেই প্রথম বিক্রি তুলতে পারবেন।

  • কার্ড লাগবে না
  • ইন্টারনেট ছাড়াও চলে
  • ডেটা কখনো মুছবে না
ডাউনলোড