মূল অংশে যান
প্রশ্নোত্তর

যা জানতে চান

উত্তর না পেলে সরাসরি জিজ্ঞেস করুন

সাধারণ

ইন্টারনেট না থাকলে কি অ্যাপ চলবে?

হ্যাঁ। বিক্রি, বাকি, খরচ — সব কাজ ইন্টারনেট ছাড়াই করা যায়। নেট এলে অ্যাপ নিজে থেকে সব সেভ করে নেয়। শুধু SMS পাঠাতে আর অন্য ফোনে হিসাব দেখতে ইন্টারনেট লাগে।

আমার হিসাব কি অন্য কেউ দেখতে পারবে?

না। আপনার হিসাব আপনার মোবাইল নম্বরের সাথে যুক্ত, OTP ছাড়া কেউ ঢুকতে পারে না। কর্মচারীকে লগইন দিলেও সে শুধু সেটুকুই দেখবে যেটুকু আপনি অনুমতি দেবেন।

ফোন হারিয়ে গেলে কি হিসাব হারাবে?

না। নতুন ফোনে একই নম্বর দিয়ে লগইন করলেই আগের সব হিসাব ফিরে আসবে।

ফ্রি ট্রায়াল শেষ হলে কী হবে?

অ্যাপ ফ্রি প্ল্যানে চলতে থাকবে। আপনার কোনো ডেটা মুছবে না — কখনো না। চাইলে যেকোনো সময় প্রো বা বিজনেস নিতে পারবেন।

অ্যাপটা কি পুরোপুরি বাংলায়?

হ্যাঁ। মেনু থেকে রিপোর্ট — সব বাংলায়, সংখ্যাও বাংলায়। চাইলে সেটিংস থেকে ইংরেজিতে বদলে নিতে পারবেন।

কীভাবে টাকা দেব?

বিকাশ বা নগদে পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিলেই হবে। অনলাইন গেটওয়ে চালু হলে কার্ড, রকেট ও ইন্টারনেট ব্যাংকিংয়েও দেওয়া যাবে।

কর্মচারী কি নিজের ফোনে চালাতে পারবে?

হ্যাঁ, প্রো ও বিজনেস প্ল্যানে। প্রত্যেক কর্মচারী নিজের নম্বর দিয়ে লগইন করবে, আর কে কী দেখতে বা করতে পারবে — আপনি ঠিক করে দেবেন।

এই ওয়েবসাইটে কি হিসাব রাখা যায়?

না। এই সাইট শুধু অ্যাপটা সম্পর্কে জানানোর আর প্ল্যান কেনার জন্য। সব হিসাব অ্যাপের ভেতরেই হয় — সেটাই সবচেয়ে নিরাপদ।

দাম ও পেমেন্ট

ট্রায়াল শেষ হলে ডেটা কি মুছে যাবে?

না, কখনো না। ট্রায়াল বা প্ল্যানের মেয়াদ শেষ হলে শুধু কিছু ফিচার বন্ধ হয় — আপনার হিসাব যেমন ছিল তেমনই থাকে।

মাঝপথে প্ল্যান বদলানো যাবে?

হ্যাঁ। নতুন প্ল্যান কিনলে সেটার মেয়াদ আগের মেয়াদের শেষ থেকে যোগ হবে — একটা দিনও নষ্ট হবে না।

দাম বাড়লে কি আমাকেও বেশি দিতে হবে?

না। আপনি যে দামে কিনেছেন, নবায়ন পর্যন্ত সেই দামই থাকবে।

বিকাশে পাঠানোর পর কতক্ষণে চালু হবে?

আমরা হাতে মিলিয়ে দেখি, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে চালু হয়ে যায়। চালু হলে অ্যাপেই দেখতে পাবেন।

VAT কি আলাদা দিতে হবে?

দামের পাশে যা লেখা, সেটাই মোট — চেকআউটে আলাদা কিছু যোগ হবে না।

অ্যাকাউন্ট ও নিরাপত্তা

একই অ্যাকাউন্ট কি দুটো ফোনে চালানো যায়?

হ্যাঁ, একই নম্বর দিয়ে লগইন করলে দুই ফোনেই একই হিসাব দেখবেন। কর্মচারীর জন্য অবশ্য আলাদা লগইন দেওয়াই ভালো, যাতে কে কী করল বোঝা যায়।

অ্যাপ কী কী পারমিশন চায়, আর কেন?

ক্যামেরা — পণ্যের ছবি তুলতে আর বারকোড স্ক্যান করতে। কন্টাক্ট — ফোনবুক থেকে কাস্টমার যোগ করতে। স্টোরেজ — PDF সেভ করতে। যেকোনোটা না দিলেও অ্যাপ চলবে, শুধু সেই কাজটা করা যাবে না।

অ্যাকাউন্ট আর সব ডেটা মুছে ফেলতে চাইলে?

অ্যাপের সেটিংস থেকে নিজেই মুছে ফেলতে পারবেন। অ্যাপ না থাকলে আমাদের অ্যাকাউন্ট ডিলিট পাতা থেকে অনুরোধ পাঠান।

আজই শুরু করুন — ১ মাস একদম ফ্রি

মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, দোকানের নাম দিন — পাঁচ মিনিটেই প্রথম বিক্রি তুলতে পারবেন।

  • কার্ড লাগবে না
  • ইন্টারনেট ছাড়াও চলে
  • ডেটা কখনো মুছবে না
ডাউনলোড