বিক্রি তুলতে দশ সেকেন্ড
ভিড়ের সময় খাতায় লেখার সময় থাকে না। হিসাবীঘরে পণ্য বাছাই করুন বা বারকোড স্ক্যান করুন, পরিমাণ দিন — মোট দাম অ্যাপ হিসাব করবে। কাস্টমার পুরো টাকা না দিলে বাকিটা নিজে থেকেই বাকির খাতায় চলে যায়। পণ্যের তালিকা বানানোর সময় না থাকলে "দ্রুত বিক্রি" দিয়ে শুধু টাকার অঙ্কটা তুলে রাখুন।
যা যা পাবেন
- নতুন বিক্রি — পণ্য কার্টে যোগ → পরিমাণ → ছাড় → ডেলিভারি চার্জ → মোট
- দ্রুত বিক্রি — পণ্য ছাড়া শুধু টাকার হিসাব
- বারকোড স্ক্যান করে পণ্য যোগ
- কাস্টমার বাছাই, অথবা "সাধারণ কাস্টমার"
- কোন কর্মচারী বিক্রি করল — সেটাও ট্যাগ করা যায়
- ক্যাশ, বিকাশ, রকেট, নগদ, উপায়, ব্যাংক, চেক — যেভাবে টাকা এল
- আংশিক পেমেন্ট হলে বাকিটা অটো বাকির খাতায়
- রশিদ বা বিলের ছবি সংযুক্ত করা যায়
- রসিদ দেখুন, প্রিন্ট করুন, শেয়ার করুন বা SMS-এ পাঠান
- বিক্রির সাথে সাথে স্টক নিজে কমে যায়
আজই শুরু করুন — ১ মাস একদম ফ্রি
মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, দোকানের নাম দিন — পাঁচ মিনিটেই প্রথম বিক্রি তুলতে পারবেন।
- কার্ড লাগবে না
- ইন্টারনেট ছাড়াও চলে
- ডেটা কখনো মুছবে না
