মূল অংশে যান
← সব লেখা

খাতা-কলম বনাম মোবাইল অ্যাপ

১০ সেপ্টেম্বর ২০২৬ · ৫ মিনিটের পড়া

আমরা একটা হিসাবের অ্যাপ বানাই, তাই "অ্যাপই ভালো" বলাটা সহজ হতো। কিন্তু সত্যি হলো — সব দোকানের জন্য অ্যাপ জরুরি নয়।

খাতাই যথেষ্ট যখন

  • দিনে হাতে গোনা কয়েকটা বিক্রি
  • বাকি প্রায় দেন না
  • মাল কম, সব চোখের সামনে

অ্যাপ লাগে যখন

  • বাকির কাস্টমার অনেক, মনে রাখা যায় না
  • কর্মচারী আছে, আপনি সবসময় দোকানে থাকেন না
  • মাস শেষে বুঝতে চান আসলে লাভ হলো কিনা
  • মাল অনেক, কোনটা শেষ হলো টের পান না

অভ্যাস বদলানো কঠিন — কীভাবে শুরু করবেন

প্রথম সপ্তাহে শুধু বাকির হিসাবটা অ্যাপে তুলুন, বাকিটা খাতায় থাকুক। বাকির খাতাই সবচেয়ে বেশি ঝামেলার, আর অ্যাপ সেখানেই সবচেয়ে বেশি সময় বাঁচায়। অভ্যাস হয়ে গেলে বিক্রি আর খরচও নিয়ে আসুন।

ফোন হারালে?

খাতা হারালে হিসাবও হারায়। অ্যাপে একই নম্বর দিয়ে নতুন ফোনে লগইন করলে সব ফিরে আসে — এটাই সবচেয়ে বড় পার্থক্য।

বেচাকেনাপণ্য কার্টে যোগ করুন, দাম-ছাড় বসান — বিক্রি শেষ, স্টকও নিজে কমে গেল।

আজই শুরু করুন — ১ মাস একদম ফ্রি

মোবাইল নম্বর দিয়ে লগইন করুন, দোকানের নাম দিন — পাঁচ মিনিটেই প্রথম বিক্রি তুলতে পারবেন।

  • কার্ড লাগবে না
  • ইন্টারনেট ছাড়াও চলে
  • ডেটা কখনো মুছবে না
ডাউনলোড